রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রামেকের সাবেক শিবির সভাপতি ডা. কাজেম আলীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

Reporter Name

 

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে হত্যার ঘটনায় ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করছেন রাজশাহী মেডিকেল কলেজের বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম। বৃহস্পতিবার মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডা. কাজেম আলী ছাত্র জীবনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (২০০৫/০৬) ছাত্র শিবির সভাপতি ছিলেন। ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে রোগী দেখে বাড়ি ফেরায় পথে নগরীর বর্ণালী মোড়ের পশ্চিমের সড়কে তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়। দুই বছর পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত সকল আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। সেই সাথে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা স্বীকারোক্তি দিয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে, এটি ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড। আরও কয়েকজন চিকিৎসক ঘাতকদের টার্গেট ছিল। এখনও যেহেতু ঘাতকরা গ্রেপ্তার হয়নি সেহেতু তারা আরও হত্যাকাণ্ড ঘটাতে পারে। এই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পুলিশের তৎকালীন দুই জন কর্মকর্তা সরিয়ে রেখেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবরার ফারহান আহমেদ(সাদ), ডাঃ মোঃ মশিউর রহমান, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ এম মুর্শেদ জাপান মিঞা, ডাঃ এ এস এম আব্দুল্লাহ, ডাঃ গোলাম রব্বানী।

সংবাদ সম্মেলন শেষে ডাক্তার কাজেম আলী স্মৃতি পরিষদের ব্যানারে মেডিকেল কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডাক্তার কাজেম আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। মানবন্ধনে ডাক্তার কাজেম হত্যার বিচারের দাবিতে রামেকের শিক্ষককর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ