শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান

Reporter Name

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
না ফেরার দেশে চলে গেলেন ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আলী ইনসান উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা মো. দুদু মিয়ার পুত্র। সোমবার বিকেল ২টায় ছড়ারপার বালুর মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

তরুণ এ শিল্পীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছাতকের সংস্কৃতি অঙ্গনে। সংস্কৃতিমনা মানুষজন বলছেন, “আলী ইনসানকে হারিয়ে আমরা হারালাম সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র।”

ছাতকের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা তার একটি গান স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যা আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।

সবসময় হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত আলী ইনসান ছিলেন সংগীতপ্রেমীদের প্রিয় মুখ। তিনি “আমার ময়না টিয়া”, “আমাদের ছাতক শহর”, “পাইয়া নিধি হারালাম”, “ঘুমের ঘরে”, “যে রোগে ধইরাছে মোরে, বাঁচার উপায় নাই”—সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

ছাতকবাসী সম্প্রতি জনপ্রিয় শিল্পী পাগল হাসানকে হারিয়ে শোকাহত ছিল; সেই শোক কাটতে না কাটতেই আরেক তরুণ প্রতিভা আলী ইনসানের মৃত্যুতে আবারও শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকাজুড়ে।

আলী ইনসানের মৃত্যুতে স্থানীয় শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ