শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কাতার প্রবাসী লোহাগড়ার শহিদুলের ভীসা প্রতারণার ভয়ংকর ফাঁদ

Reporter Name

সাতকানিয়া,উপজেলা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়া থানার মোহাম্মদ শহিদুল্লাহ,পিতা আবদুল করিম (প্রকাশ) হরিস্থায়ী বাসিন্দা ডামির ঘোনা,হান্তা পুকুর পাড়,৬নাং ওয়ার্ড,আধুনগর ইউ পি,লোহাগাড়া,চট্রগ্রাম।

বর্তমানে কাতার প্রবাসী তার প্রতারণার সঙ্গী হিসাবে রয়েছে বড় একটি শক্তিসালী সিন্ডিকেট সে মানুষ কে বিভিন্ন দেশের ভিসা দিবে বলে হরেক রকমের ছলচাতুরী করে টাকা নিয়ে থাকে।

তার সহযোগী হিসাবে বাংলাদেশে কাজ করে সিন্ডিকেটের প্রধান দুইজন সদস্য, সম্পর্কে এরা তার বন্ধু জুবাইদুল আলম (ফরহাদ) এবং তার ছোট ভাই জাহেদুল ইসলাম। এই দুইজনের মাধ্যমেই বাংলাদেশেশে টাকা সংগ্রহ করে শহিদুল।

তথ্য সুত্র মতে শহিদুল্লাহ, ৭/৮ বছর সোদি আরবে মানুষের সাথে বিভিন্ন প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় অন্য কোনো স্থানে তারপর বিভিন্ন মাধ্যমে দেশে চলে আসে,বর্তমানে ওমান প্রবাসী বলে তার গ্রামের মানুষ থেকে জানা যায়।

তার পরিবার ও এলাকাবাসীর কথা মতো বাড়ি ঘরে কারো সাথে তার যোগাযোগ নাই,এলাকার মানুষও তেকে খুজতেছে কারণ নিজ এলাকায় ও গড়ে উঠেছে তার প্রতারণার বড় একটি নেটওয়ার্ক তাই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে অনেকেই।এখন সে ওমানে বসে সৌদি আরবের ভিসা বিক্রি করতেছে বলেও খবর পাওয়া গেছে বিভিন্ন মাধ্যমে।

তবে তার প্রতারণার অংশ হিসাবে সে মানুষকে বলে সৌদি আরবে আছে,এবং তার কাছে ভালো কফিল ও ভালো কাজের ভিসা আছে বলে টাকা হাতিয়ে নিতেছে অনেকের কাছ থেকে।

তার এই প্রতারণার সাথে জড়িত আছে,নিজের ছোট ভাই জাহেদ,ও তার একজন বন্ধু জুবাইদুল আলম ফরহাদ এমন অভিযোগ রয়েছে মাসুদ পারভেজ নামে সাতকানিয়ার এক ভুক্তভোগী সৌদি আরব প্রবাসীর।

আরো অভিযোগ রয়েছে বাংলাদেশে অবস্থান রত তার ছোট ভাই ও বন্ধু দুই জনের একাউন্ট নাম্বারে পেমেন্ট গ্রহণ করে থাকে সে।

ভুক্তভোগী মাসুদ পারভেজ আমাদের প্রতিনিধিকে আরো জানান তার জন্য চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত চট্টগ্রামে একটি সি আর মামলা করা হয় মামলা নাং- সি আর-২৮২ কিন্তু সে পলাতক হওয়ার কারণে এখনো তার দেওয়া অর্থ গুলো ফেরত পায়নি।আদালতের উপর ভুক্তভোগী মাসুদ পারভেজের আস্থা ও বিশ্বাস রয়েছে আদালত অবশ্যই ন্যায় বিচারের মাধ্যমে তার অর্থ গুলো ফেরত পাবে এবং প্রতারক চক্রের দেশের আইনে দৃষ্টান্ত মুলক শাস্তি হবে।

ভুক্তভোগী মাসুদ পারভেজের দাবি এ-ই ধরনের সকল প্রতারকদের দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া উচিৎ যারা প্রবাসে যেতে ইচ্ছুক যুব সমাজের সাথে বিভিন্ন প্রতারণা করে সর্বশান্ত করে দিতেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ