শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জাউয়া সাহিত্যিক পাড়াকে মাদকমুক্ত এলাকা ঘোষণা, গঠন হলো ২১ সদস্যের কমিটি

Reporter Name

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ছাতক উপজেলার জাউয়া সাহিত্যিক পাড়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছে স্থানীয় সচেতন যুবসমাজ। সোমবার (৬ অক্টোবর) রাত ৯টায় এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় গঠিত হয় ২১ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি।

সচেতন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাজী আছলম আলী এবং সঞ্চালনায় ছিলেন মাহমুদ আলী।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়—এলাকায় কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

সভায় বক্তব্য রাখেন আসক আলী, মুক্তার আলী, কমর উদ্দিন, কদ্দুস মিয়া, হাজী রুহুল আমিন, হাজী হেলাল উদ্দিন, কামাল উদ্দিন (সাধারণ সম্পাদক, ব্যবসায়ী কমিটি), শামিম আহমদ (সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী সমিতি) এবং শুয়েব আহমদ (কোষাধ্যক্ষ, ব্যবসায়ী সমিতি)।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একজন মাদকসেবী বা কারবারির কারণে একটি পরিবার, এমনকি গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অভিশাপ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তারা আরও বলেন,“তরুণদের খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে—তবেই গড়ে উঠবে মাদকমুক্ত প্রজন্ম।”

সভা শেষে আনুষ্ঠানিকভাবে জাউয়া সাহিত্যিক পাড়াকে “মাদকমুক্ত এলাকা” হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, এলাকাবাসীর মাঝে মাদকবিরোধী সচেতনতা ছড়াতে নিয়মিত প্রচার, সভা ও সামাজিক কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ