বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কুরআনের অবমাননা কারীর কঠিন শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত 

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল,ক্রাইম রিপোর্টার:

ফরিদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ‌ অনুষ্ঠিত হয়েছে। নর্থ সাউথ ‌ বিশ্ববিদ্যালয়ের ‌ শিক্ষার্থী ‌ অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‌৭ অক্টোবর মঙ্গলবার সকাল১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‌ সংগঠনের সভাপতি ‌ মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, বাংলাদেশ খেলাফত মজলিস এর সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, কোরআন শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুজ্জামান , নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ‌ মুস্তাফিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ‌ সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু দাউদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন সিকদার ইমরান নাজির সদস্য সচিব মুজাহিদ কমিটি।

এ সময় বক্তারা বলেন কুরআনের অবমাননা কারী অপূর্ব পালের ‌ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ‌। বক্তারা বলেন ‌,এদেশের মানুষকে অশান্তিতে রাখার জন্য একটি মহল দিনের পর দিন ষড়যন্ত্র করে আসছে। বারবার এই চক্রান্ত শিকার আমরা হয়েছি। ইসলাম ধর্মের উপর ‌ অবমাননাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। তাকে শাস্তি প্রদান করতে হবে। বক্তারা এই ঘটনায় ইসলাম অবমাননাকারীদের ফাঁসির দাবি জানান।

একই সাথে ধর্ম অবমাননাকারী ‌ ব্যক্তিদের বিচারের জন্য ব্লাশফেমি আইন পাস করার জন্য অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান।এরপর ‌ মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ