শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সুবিদবাজারে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই

Reporter Name

ডেস্ক নিউজঃ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইয়ের শিকার হয়েছেন সুবিদবাজার ব্যবসায়ী কমিটির কোষাধ্যক্ষ ও ‘এসবি কমিউনিকেশন’-এর স্বত্বাধিকারী বিজিত লাল দাস।

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বিজিত লাল দাস বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ফাজিলচিশত এলাকায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। তারা বিজিত লালকে মারধর করে তার সঙ্গে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত বিজিত লাল দাসকে হাসপাতালে ভর্তি করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, “ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ব্যবসায়ী বিজিত লালের সঙ্গে কথা বলেছে। তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছেন। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ