বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে ভেসে আসছে ভারতীয় হরেক রকম কাঠসহ বিষাক্ত সাপ, আতঙ্কে ব্রহ্মপুত্র নদের তীরের মানুষেরা

Reporter Name

হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে সম্প্রতি ভারত থেকে ভেসে আসছে বিভিন্ন ধরনের গাছ, গাছের ডাল ও কাঠসহ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ। গতকাল থেকে ব্রহ্মপুত্র নদে ভাসমান এসব কাঠ ধরতে, নদের তীরের অনেক নৌকাসহ শতশত মানুষ নেমে এ সব সংগ্রহ করতে। এবং এই সব কাঠের সঙ্গে ভেসে আসছে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপও। এই নিয়ে অনেক আতঙ্কে দিন কাটাচ্ছেন, ব্রহ্মপুত্র নদের তীরের মানুষেরা।

সরে জমিনে গিয়ে জানাযায়, কয়েক দিনের ভারীবৃষ্টির কারণে, ভারতের পাহাড় ঢলে স্রোতের সাথে নদী দিয়ে বিভিন্ন ধরনের পাহাড়ি গাছপালা এবং সেই সাথে ভেসে আসতে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ। রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল বাজার ঘাটে, এসব গাছও খড়ি সংগ্রহের সময় কয়েকটি বিষাক্ত সাপ দেখা গেছে বলে জানা যায়। এ সময় স্থানীয় মিলন মিয়া, রিপন মিয়া, কৃষ্ণ চন্দ্র ও দেবেন্দ্রনাথ বলেন, “নদীত গাচ, কাট ও খড়ি ধরবের গেচলুং মেলা গাচ, গাচের ঠেল ও খড়ি ধরচং। বর গাচ ধরবের যায়া দেকং অচেনা সাপ সুতি আচে, তকন হামরা গুলে গাচ চারি নাও ঘুরি নিয়ে বারি আসচি বাহে। অনেকে আবার কাঠ ধরার লোভে জীবনের ঝুঁকি নিয়েই নদীতে নামছে। এসব কাঠ বিক্রি করে টাকা আয় করবে বলে, তারা এ সব কাজ করছে বলে জানান অনেকে। অনেকে আবার বলছেন দিনে ভালো আছি, রাত্রে যদি আবার সাপের উবদ্র বেড়ে যায়। তখন তো অনেক সমস্যা হবে, কেননা আমাদের বাড়িতে অনেক বয়স্ক মানুষ ও অনেক শিশু বাচ্চা আছে। এদিকে ব্রহ্মপুত্র নদের তীরে গেলে দেখা যায়, শতশত মানুষ গাছ, ডাল ও খড়ি ধরে রেখেছে, দেখে মনে হয় কোন মেলা বসেছে নদের তীরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ