শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর জেলা শহরে দের শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা অচল,অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি-নির্ভরতা ভীষণভাবে ব্যাহত হচ্ছে

Reporter Name

স্টাফ রিপোর্টার:

ফরিদপুর জেলা শহরের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দেড় শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বর্তমানে এসব ক্যামেরার অধিকাংশই বিকল হয়ে আছে। ফলে শহরের অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি-নির্ভরতা ভীষণভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায় ২০২১ সালে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে অপরাধ প্রবণতা নিরধে শহরের গুরুত্বপূর্ণ প্রায় দেড় শতাধিক পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরা সরাসরি নিয়ন্ত্রণ করা হতো পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে। তবে এখন ক্যামেরাগুলোর অধিকাংশই নষ্ট হয়ে আছে, অনেক জায়গায় শুধু ক্যামেরার বক্স থাকলেও ভেতরে ক্যামেরা নেই, কোথাও আবার ক্যামেরা থাকলেও সেটি কাজ করছে না। এমনকি কিছু পয়েন্টে ক্যামেরা দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। দিনে ও রাতে বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী, বিশেষ করে ব্যবসায়ী ও নারী পথচারীরা।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম) বলেন, সিসি ক্যামেরা সংস্কারের জন্য এখনও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। তবে বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। খুব দ্রুতই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুনরায় সিসি ক্যামেরা সচল করার উদ্যোগ নেওয়া হবে। পুলিশ সুপার আরও বলেন সিসি ক্যামেরা যেহেতু জননিরপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে তাই শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তি উদ্যোগেও এই সিসি ক্যামেরা স্থাপন করার অনুরোধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ