সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

টাঙ্গাইলে বিএনপি’র কেন্দ্রীয় নেতার কারখানায় ডাকাতি ৯ ডাকাত গ্রেপ্তার

Reporter Name

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে কারখানায় ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মামুন , মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল, রাশেদুল, নান্নু,বেল্লাল হোসেন। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, ২৫০ কেজি ট্রান্সমিটার,৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট,জেনারেটর তামার তার ২০ ফিট,১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, গত ৩ মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরীতে একটি ডাকাতীর ঘটনা ঘটে। পরে এ ঘটনায় কারখানার ইনচার্জ তাজুল ইসলাম বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বুধবার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে প্রথমে কাজল ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখার তথ্যের ভিত্তিতে অন্যদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ