বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতক বাগবাড়ি গ্রামের পঞ্চায়েত সালিশে হস্তক্ষেপ করায় উপজেলা নির্বাহী অফিসারের উপর ক্ষুব্ধ এলাকাবাসী

Reporter Name

ছাতক,(সুনামগঞ্জ) প্রতিনিধি:

ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামের একটি পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্ব মীমাংসার লক্ষ্যে বসা পঞ্চায়েত সালিশ কার্যক্রমে প্রশাসনিক হস্তক্ষেপ করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম-এর বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

প্রতিবাদকারীরা জানান, পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয়ভাবে দীর্ঘদিনের একটি জমি বিরোধ সমাধানের চেষ্টা চলছিল। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে তারা নিজেদের মৌলিক বিচারের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন।

এলাকাবাসীর ঐক্যবদ্ধ বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, পরিচালনা করেন মাসুম আহমেদ বক্তব্য রাখেন মুরব্বি হাজী ফজলু মিয়া চৌধুরী,সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন,জসিম উদ্দীন সালমান,মেহেদী হাসান সোনা মিয়া, রাজু আহমেদ, শিক্ষক দুলন তরফদার,রজত দেবনাথ।

এ সময় বক্তারা বলেন, মীর আমান নিজেকে সমন্বয়ক পরিচয়ে পরিচিত করে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে নিজের বাড়িতে ব্যক্তিগত টিউবওয়েল বসিয়েছেন।

এছাড়াও তিনি ছাতক উপজেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ব্যক্তিগত ও প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করেন এবং গভীর রাতেও থানায় অবস্থান করেন, যা প্রশাসনিক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক বলে এলাকাবাসী মত প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে গিয়েছি। আইনের মধ্যে যেটা করণীয়, আমরা সেটাই করব। এলাকাবাসী প্রশাসনের নিরপেক্ষতা বজায় রেখে বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন মাস্টার সোনাফর আলী ছালিক মিয়া চৌধুরী রুকন হাজী বুরহান উদ্দিন,চান মিয়া চৌধুরী সুলতান মিয়া,সনি,আব্দুল্লাহ সহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ