বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নগরকান্দায় ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল,ক্রাইম রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নগরকান্দা উপজেলা ও পৌর শাখা ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৪ ঠা অক্টোবর বিকেল ৪ টায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমী বিদ্যালয় মাঠে ফরিদপুর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ।

নগরকান্দা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ আজ জুলুমবাজদের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি শান্তির দল, নগরকান্দা, সালথা উপজেলার সকল আলেম ওলামাদের ঐক্য বদ্ধ হয়ে সকল ধর্মেরপ্রতি আমাদের খেয়াল রাখতে হবে, এবং সকল অংগ সংগঠন মিলে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে, রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন বিগত ফ্যাসিবাদী সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত না পাঠিয়ে তাদের নিয়ে দেশে বিরক্তিকর সৃষ্টি করেছে, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকট সমাধান হবে।

ওলামা দলের কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শরীফ, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,মাওলানা মোঃ আজিজুল হক, মাওলানা কাজী সাইফুর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান। সম্মেলনে নগরকান্দা,সালথা উপজেলা বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ