শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন চালু হবে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে থাকবেন বিশেষ নিরাপত্তাকর্মী যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয় দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই ভাড়াটিয়ার ঘরের আসবাবপত্র

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন,বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছী ইঊনিয়নের বজরপুর গ্রামে নুজরুলের বাড়ীতে ফ্যামিলি নিয়ে ভাড়া থাকা মো. মুজাফফর (৫২) নামের ব্যক্তির বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তিনি একই উপজেলার ও ইউনিয়নের মৌপাড়া গ্রামের মো, জেকের আলী মোল্লার ছেলে, দ্বিতীয় ফ্যামিলি নিয়ে ভাড়া বাড়ী থাকতেন।

শুক্রবার (০৩ অক্টোবর) রাত্রি অনুমান ৮ টায় এ ঘটনা ঘটে। আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ক্ষতিগ্রস্ত মুজাফফর বলেন, বিকালে আমি ও আমার স্ত্রী ছেলে সহ আমরা সবাই ত্রিমোহনী মোড়ে বিশেষ কাজে যাই। কেউ না থাকায় সন্ধ্যার পরে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতরে যা কিছু ছিলো এক যায়গায় গুছিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিকসামগ্রী, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় কাগজপত্র সবকিছুয় পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিবেশীরা বলেন, রাতে হঠাৎ ধোয়া ও পোড়ার গন্ধ পাই। মনে করে ছিলাম রান্না করছে।

কাজ শেষে ভায়াটিয়ারা এসে দেখে বাড়ীর গেট খোলা এবং দেখে পুরো বাড়ী ধোয়া ঘরের ভিতরে আগুন চিৎকার চেচামেচি করে সবাইকে ডাকি। ততক্ষণে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। কিন্তু তাড়াহোড়া করে পানি দেয়,কিন্তু নেভানোর আগেই ঘরের সব মালামাল পড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ