বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতক উপজেলা ও পৌরসভা বিএনপির দায়িত্বশীলদের সাথে সাবেক এমপি মিলনের মতবিনিময়

Reporter Name

ছাতক,প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে ছাতক উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সভায় অংশ নেন।

সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “আমরা সবখানে বিজয় অর্জন করতে চাই। বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাতক-দোয়ারাবাজার আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, শামসুল হক নমু, মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু এবং যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ