শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বিষ খাইয়ে হত্যা।

Reporter Name

 

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

র‍্যাব-৮, পটুয়াখালীর আভিযানিক দল বরগুনার তালতলীতে চাঞ্চল্যকর পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান অভিযুক্ত মোসাঃ আকলিমা বেগম (৩২) নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে এবং তার কথিত পরকিয়া প্রেমিক মোঃ নেসার (৩৭) পটুয়াখালী কলাপাড়া থানা শান্তিপুর এলাকা হতে গ্রেফতার।
র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ও র‍্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ কতৃক একটি যৌথ আভিযানিক দল ২৯/০৯/২০২৫ইং তারিখ ২১:১০ ঘটিকার সময় বরগুনার তালতলীতে স্ত্রীর পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় ০১নং আসামী আকলিমা বেগমের কথিত প্রেমিক দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত মোঃ নেছার (৩৭) পিতা- নুরুল হক সাং-তারিকাটা চাকামাইয়া থানা কলাপাড়া জেলা পটুয়াখালী’কে কলাপাড়া শান্তিপুর গ্রামস্থ কালাম মেম্বারের বাড়ী হতে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রধান পলাতক আসামী মোসা: আকলিমা বেগম (৩২), পিতা- মৃত আব্দুল কাদের হাওলাদার সাং- কচুপাত্রা থানা- তালতলী, জেলা- বরগুনাকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি রহমতগঞ্জ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায় যে, বরগুনা জেলার তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের নাজিম উদ্দিন হাওলাদারের ছেলে মাসুম বিল্লাহ গত তিন বছরে পুর্বে হুলাটানা গ্রামের কাদের হাওলাদারের মেয়ে আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বেশ পারিবারিক কলহ চলছিল। গত ছয় মাস ধরে আকলিমা স্বামী মাসুম বিল্লাহর কাছে ৩৬ শতাংশ জমি দাবী করে। কিন্তু মাসুম এ জমি লিখে দিতে রাজি হয়নি। গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্বামী মাসুম বিল্লাহকে স্ত্রী আকলিমা বেগম তার বাড়ীতে ডেকে নেয়। ওইখানে নিয়ে মাসুম বিল্লাহকে স্ত্রী আকলিমা ও তার সহযোগীরা সুকৌশলে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয়। পরে তারা বাড়ী থেকে পালিয়ে যায়। তখন মাসুম বিল্লাহ শারিকখালী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সোহেলকে ফোন করে বলে আমাকে বাচাও। আকলিমা ও তার লোকজন আমাকে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। খবর পেয়ে মোঃ সোহেল সহ তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাসুম বিল্লাহর অবস্থা সংঙ্কটজনক হলে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০/০৮/২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত ০২:১০ ঘটিকার সময় মাসুম বিল্লাহর মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন ২১/০৮/২০২৪ ইং তারিখ রোজ বুধবার রাতে নিহত মাসুম বিল্লাহর বড় ভাই গোলাম কবির বাদী হয়ে দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যা বরগুনা জেলার তালতলী থানার মামলা নং-১৭ তারিখ-২২/০৮/২০২৪ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড, অভিযুক্তদেরকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ