বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকে পুলিশের অভিযানে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, একজন গ্রেফতার।

Reporter Name

ছাতক,(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের দিক নির্দেশনায় অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টা ১৫ মিনিটের দিকে এসআই (নিঃ) মোঃ আখতারুজ্জামান, এএসআই (নিঃ) আরিফুজ্জামান, এসআই মোঃ সিকান্দর আলী, এসআই মোফাখখারুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ তোহা ও এএসআই (নিঃ) মাসুদ মিয়া ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ছাতক পৌরসভার সুরমা পাড়া (দক্ষিণ মন্ডলীভোগ) এলাকায় লন্ডন প্রবাসী রিপা বেগমের বাসা নং-এ/৩ এর নিচ তলায় ভাড়া করা কক্ষ থেকে আসামী মোশারফ হোসেনের হেফাজত হতে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের বিস্তারিত:

AC Black (375ml) – ৩৩ বোতল (মোট ১২,৩৭৫ মিঃ লিঃ)

Mc Dowells No-1 Luxury (375ml) – ২৪ বোতল (মোট ৯,০০০ মিঃ লিঃ)

Royal Stag Deluxe Whisky (750ml) – ১২ বোতল (মোট ৯,০০০ মিঃ লিঃ)

Royal Stag Deluxe Whisky (375ml) – ১০ বোতল (মোট ৩,৭৫০ মিঃ লিঃ)

Ice Vodka (375ml) – ২০ বোতল (মোট ৭,৫০০ মিঃ লিঃ)

Asia72 Extra Strong Lager Beer (650ml) – ৫ বোতল (মোট ৩,২৫০ মিঃ লিঃ)

মোট ১০৪ বোতল ভারতীয় মদের পরিমাণ দাঁড়ায় ৪৪,৮৭৫ মিঃ লিঃ। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১,২৯,৫০০ টাকা।

অভিযান শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে এসব মদ জব্দ করা হয়। এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ছাতক থানায় মামলা নং-৪২, তাং-৩০/০৯/২০২৫ খ্রিঃ দায়ের করেন। মামলাটি The Special Powers Act 1974 এর 25B(1)(b)(2) ধারায় রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ