বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরের ভাঙ্গায় ৯১৫ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

 

মোঃ জামাল মিয়া স্টাফ রিপোটার ফরিদপুর :

ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা থেকে একজন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে র‍্যাব ১০।
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় *র‌্যাব-১০* এর একটি চৌকস আভিযানিক দল *অদ্য ২৯/০৯/২০২৫ তারিখ অনুমান ১৫.১৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাজার এলাকায়* বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে *প্রায় ২,৭৪,৫০০/- টাকা মূল্যের ৯১৫ (নয়শত পনেরো) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক* করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম *শেখ রনি (৩৫),* পিতা- শেখ আজিজুল, সাং-নুরুল্লাগঞ্জ, এ/পি সাং- ধর্মদী, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত শেখ রনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকায় মাদকসহ ০৫ টি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

*মো: মশিহুর রহমান সোহেল*
*সিনিঃ সহকারী পুলিশ সুপার*
সহকারী পরিচালক (মিডিয়া)
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে
মোবাইল- ০১৭৭৭৭১১০০৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ