বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সালথায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল
ক্রাইম রিপোর্টার

‎ফরিদপুরের সালথা উপজেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় আমিরন বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে ফুলবাড়িয়া বাজার থেকে পুরাপাড়া সড়কের মদন কামারের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত আমিরন বেগম উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রায়েরচর গ্রামের মৃত আঃ হালিম সরদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রতিদিন ওই সড়ক দিয়ে হেঁটে যাতায়াত করতেন। দুর্ঘটনার দিনও তিনি নাতিনের মাদ্রাসায় খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ছিলেন।

‎স্থানীয়রা জানিয়েছেন, সকালবেলায় ফুটপাথে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক, বড় বাংরাইল গ্রামের অনিল সূত্রধরের ছেলে বিপ্লব (২২), ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়দের মতে, বিপ্লব পেশায় একজন মিস্ত্রি। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

‎স্থানীয়রা জানান, আমিরন বেগম শান্ত স্বভাবের ও পরিশ্রমী একজন নারী ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের স্বজনরা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

‎সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ