শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাম্প্রদায়িক গোষ্ঠী শক্তি সঞ্চয় করলে হুমকির মুখে পড়বে স্বাধীনতা-গণতন্ত্র – গয়েশ্বর চন্দ্র রায়

Reporter Name

 

মোঃ আতিকুর রহমান, ঢাকা প্রতিনিধি :

কেরানীগঞ্জের মির্জাপুরে মহা সপ্তমী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুরে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “সাম্প্রদায়িক গোষ্ঠী শক্তি সঞ্চয় করলে স্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। শারদীয় দুর্গোৎসব হোক সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অটুট প্রতীক।”

তিনি আরও বলেন, জনগণই সব ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম এবং বিএনপি সবসময় মানুষের অধিকার রক্ষার সংগ্রামে পাশে থেকেছে। “ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।” – যোগ করেন তিনি।

শারদীয় দুর্গাপূজার সপ্তমী উপলক্ষে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মির্জাপুর বাসায় প্রায় ১৫ হাজার মানুষের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে সব ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানো হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান বলেন, “আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করে আসছে। অন্তবর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেটিই হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ।” তিনি আরও সতর্ক করে বলেন, “নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এদেশের মানুষ মেনে নেবে না। জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতেই চায়।”

এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “এই উৎসব আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র থাকলেও কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি আরও বলেন, “আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষই শুধু নয়, মুসলমান-খ্রিস্টানসহ সবাই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।” সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন ও সামাজিক সহযোগিতার মাধ্যমে সৌহার্দ্য বৃদ্ধির আহ্বান জানান তিনি।

স্থানীয় বিএনপি নেতাকর্মী, পূজা উদযাপন পরিষদের সদস্য ও সুধীজনদের উপস্থিতিতে প্রীতিভোজ পর্ব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, মোকাররম হোসেন সাজ্জাদ, পাভেল মোল্লা, সম্মানিত সদস্য মাহাবুব আলম মামুন প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ