বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নরসিংদীর আলোক বালীতে আধিপত্য বিস্তার নিয়ে নিয়ত ১ আহত ১০।

Reporter Name

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর আলোক বালীতে পুনরায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধসহ দুপক্ষের আরও ১০ জন আহত হয়েছে বলে জানা যায় । অদ্য ২৯ সেপ্টেম্বর সোমবার ভোর ৪টার দিকে আলোক বালীর ইউনিয়ন মুরাদনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোক বালী ইউনিয়ন এর মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদল এর যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোক বালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে অদ্য সোমবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বর্তমান বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বলেন, আলোক বালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন ১০ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য,এর আগে একই ইউনিয়ন এর আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া ও ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ নিয়ে তিনজন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়াও নরসিংদী জেলা আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক সাবেক মহিলা এমপি তামান্না নুসরাত বুবলী গ্রেফতার হয়েছেন। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন ইন্তেকাল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ