বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বোয়ালমারীতে সাপের কামড়ে একজনের মৃত্যু 

Reporter Name

 

আব্দুল মতিন মুন্সী
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইনতাজ মৃধার ছেলে। রবিবার বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠ থেকে ছাগল আনতে গেলে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিল মৃধাকে রবিবার আনুমানিক বেলা এগারোটার দিকে বাড়ির পাশের একটি মাঠ থেকে বিষধর সাপে কামড় দেয়। ঘন্টা খানেক পরে স্বজনরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রোগীর লক্ষণ ও কিছু পরীক্ষার পর নিশ্চিত হন সাপটি বিষধর। এরপর বেলা ১টার দিকে তাকে সাপের বিষের প্রতিষেধক (এন্টিভেনম) দেয়া হয়। কিন্তু মিনিট খানেকের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান বলেন, খলিল মৃধা নামের এক ব্যক্তিকে সাপে কাটার ঘন্টা খানেক পরে তার স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার লক্ষণ দেখে এবং কিছু পরীক্ষার পর আমরা নিশ্চিত হই যে তাকে বিষধর সাপে কামড়েছে। তিনি যখন হাসপাতালে আসেন তখনই মারাত্মক অসুস্থ ছিলেন। এরপর বমিও করেছেন।

আমরা বিনামূল্যে তাকে এন্টিভেনম দেই। কিস্তু এন্টিভেনম দেয়ার মিনিট খানেকের মধ্যেই তিনি মারা যান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ