শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

Reporter Name

 

মোঃ মামুন মিয়া,সালথা,ফরিদপুর:

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের ‌ জেরধরে স্ত্রী নাদেরা আক্তার (২৩) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজু মাতুব্বরের বিরুদ্ধে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ‌ সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ দিন আগে নাদেরা আক্তারকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন রাজু মাতুব্বর। এর আগেও সে একাধিক বিবাহ করেছেন। নাদেরাকে আনার পর থেকে তার উপর নির্যাতন করতো রাজু। শনিবার বিকালে পারিবারিক কলহের জেরধরে নাদেরাকে মারপিট করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক দেখিয়ে বাড়িতে আসেন নাদেরা। পরে রাতে আবার নাদেরাক হাতুরী দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক রাজু। রাজুর ঘরের মধ্যে নাদেরার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, রাজু মাতুব্বর ১৪/১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রাখেন। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। সেজন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ