শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্ভোধন

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল
ক্রাইম রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন কার্যালয় উদ্ভোধন করা হয়েছে।
মোঃ হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে
২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ইউনিয়নের শংকরপাশা বাজার মসজিদ মার্কেটে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্ভোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা, সালথা উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
প্রধান অতিথি মাওলানা মোঃ সোহরাব হোসেন তার বক্তব্য বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দল একটি ধর্ম নিরপেক্ষ দল, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান যার যার ধর্মের সকল প্রকার অনুষ্ঠান করবে তাতে কেউ বাধা দিলে জামায়াতে ইসলামী তা কঠোরভাবে দমন করবে এবং জামায়াতে ইসলামী দল কোন প্রকার ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুর, চাঁদাবাজী করে না, যদি কেউ করে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে, জামায়াতে ইসলামী দল সরকার গঠন করতে পারলে কোন চাঁদা, ঘুষ ছাড়া বিভিন্ন রকমের সরকারি সহযোগিতা বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে।
তিনি তার বক্তব্য আরও বলেন হিন্দু সম্প্রদায়ের পূজা অনুষ্ঠান তারা যেন শান্তি শৃঙ্খলা মত করতে পারে সেদিকেও আমরা খেয়াল রাখবো এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
উদ্ভোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, লস্করদিয়া ইউনিয়নের সভাপতি হাফেজ মেহেদী হাসান মাসুদ, ডাঙ্গী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মানিক, ডাঙ্গী ইউনিয়ন তরুণ প্রজন্মের সাধারণ সম্পাদক রাকিব আল হাসান এবং বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম প্রমুখ
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঙ্গী
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ