রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহে বিএনপির ইসফা খাইরুল হক শিমুলের নেতৃত্বে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়

Reporter Name

 

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহে বিএনপি’র নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

২৭শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৪:০০ টায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিড়ালদহের দুলু হাজির বাড়িতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় পুঠিয়া দুর্গাপুরের বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত কর্মীসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি, আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুল।
বিশেষ অতিথি পুঠিয়া উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও সাবেক‌ বেলপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাকিব, সাবেক পুঠিয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ।

বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন,
শিলমারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজুর রহমান,
সদস্য সচিব শহিদুল মাস্টার, জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া, সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক শহিদুল মাস্টার, মান্নান মেম্বার, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম নবী, সাধারণ সম্পাদক নুর আলম, বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহবায়ক ওয়াসিম মোল্লা, আহসান হাবীব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ