রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কান্দি নৌকা বাইচ,  খাপুরা গ্রামের নৌকার হ্যাটট্রিক জয়

Reporter Name

  • নাজমুল হুদা ভাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কান্দি এলাকায় আজ শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুমার নদীর নৌকা বাইচ প্রতিযোগিতা। স্থানীয়দের দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ৫ থেকে ৬টি নৌকা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ভাঙ্গা থানার খাপুরা গ্রামের নৌকা। উল্লেখযোগ্য বিষয় হলো, খাপুরা গ্রামের নৌকাটি টানা তিনবার এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের গৌরব ধরে রাখলো। দ্বিতীয় স্থান অধিকারী দলকেও সমান উৎসাহে অভিনন্দন জানানো হয়।

প্রথম স্থান বিজয়ী দলকে উপহার হিসেবে দেওয়া হয়েছে একটি ফ্রিজ এবং দ্বিতীয় স্থান বিজয়ী দলকে দেওয়া হয়েছে একটি টেলিভিশন। এছাড়াও নৌকা বাইচ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে স্মারক উপহার প্রদান করা হবে।

স্থানীয়রা জানান, দিন দিন এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ হারিয়ে যাচ্ছে। তবে আজকের আয়োজনে আশেপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকে ছোট-বড় অসংখ্য মানুষ এসে নৌকা বাইচ উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষে ভাঙ্গা উপজেলা প্রতিনিধি নাজমুল বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। তাই এর ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ