রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পদ্মানদীর আগ্রাসী ভাঙনে জনসম্পদ হুমকির মুখে

Reporter Name

 

সাব্বির আহম্মেদ স্বাধীন, বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনে সর্বস্ব হারাচ্ছেন মানুষ। পদ্মানদীর আগ্রাসী ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে গ্রাম, ফসলি জমি ও বসতবাড়ি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছে। এ কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে ভাঙন তীব্র হয়েছে।
গত দুই সপ্তাহে ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে কয়েক হাজার একর জমি, শতাধিক ঘরবাড়ি, ইমাম আলীর ডাঙী, জলিল সরদারের ডাঙী, আহমদ বেপারীর ডাঙী, শুকুর আলীর ডাঙী, ইউসুফ মাতুব্বরের ডাঙীসহ একাধিক গ্রাম। নদীতে তলিয়ে গেছে চারটি বাজার, একটি হাট, কয়েকশ কবর ও বিদ্যুতের লাইন। হুমকির মুখে রয়েছে তিনটি হাইস্কুল, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, চারটি আশ্রয়কেন্দ্র, দুটি কমিউনিটি ক্লিনিক, ২টি সেতু, ১২টি রাস্তা, ২০টি মসজিদ, ২টি মাদ্রাসা, ৫টি কিন্ডারগার্টেন, একটি আদর্শ গ্রাম, একটি গুচ্ছগ্রাম, বেশ কিছু আশ্রয়ণ প্রকল্পের ঘর, একটি ইটভাটা, দুইটি গবাদিপশুর কেল্লা ও পাঁচ শতাধিক বসতবাড়ি।
সাবেক চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, সরকার নানা প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না হলে নর্থচ্যানেল ইউনিয়ন আর থাকবে না।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান জানান, ভাঙনের বিষয়টি সরেজমিনে দেখা হয়েছে। জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ