বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল

Reporter Name

 

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও পিয়ার পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। লেভেল প্লেনিং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্টদের গণহত্যার বিচার ও দুর্নীতির বিচার, স্বৈরাচারের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে পুঠিয়া উপজেলা জামায়াতের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

২৬শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিলটি পুঠিয়া রাজবাড়ির মাঠ থেকে শুরু হয়ে পুঠিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমনি মসজিদের সামনে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মুনসুরুল হক মন্টুর উপস্থাপনায় প্রধান অতিথি জেলা জামায়াতের সেক্রেটারী মো: গোলাম মোর্তুজা ও বিশেষ অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আহমদ উল্লাহ এবং পুঠিয়া উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য হাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার অফিস সম্পাদক ও জেলা কর্মপরিষদের সদস্য মিনহাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ