মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নরসিংদীতে পুলিশ এর টহল বাড়ানো হয়েছে মোঃ মেনহাজুল আলম পুলিশ সুপার।

Reporter Name

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন নরসিংদীতে পুলিশ এর টহল নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়াও চুরি,ছিনতাই,মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে বলেন জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। বক্তব্যে তিনি বলেন পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদ কর্মীদের ভূমিকা রয়েছে। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।তিনি জেলার আইন শৃঙ্খলার পরিস্থিরি কথা উল্লেখ করে বলেন,চলতি মাসে জেলায় পৃথক পৃথক পাঁচটি ঘটনায় সাত জন খুনের ঘটনার মধ্যে পারিবারিক দ্বন্দ্বে তিনজন,ব্যবসায়িক দ্বন্দ্বে একজন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজন খুন হয়েছে। এ সংক্রান্তে সর্বমোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে আট জনকে গ্রেপ্তার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। অন্যান্য ঘটনায়ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার পুলিশ এর টহল নজরদারি বাড়ানো হয়েছে। চুরি,ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চলমান রয়েছে।তিনি বলেন,আমরা কাজ করছি,জনগণের সাথে কথা বলছি,কোথায় কী সমস্যার কারণে ঘটনা ঘটছে, সমস্যার সমাধান করার চেষ্টা করছি। জেলার কোথায় কোন ধরনের অপরাধ সংঘটিত হয়, আমরা সেসব সমস্যা রোধেও কাজ করছি। সবার সহযোগিতা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ জেলা গড়তে চাই। এ বিষয় আমাদের জেলা প্রশাসন,সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা ও সহযোগিতা করছে,আমরা সাংবাদিকদেরও সহযোগিতা চাই। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু,সুন্দর পরিবেশে আসন্ন দুর্গাপূজা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বক্তব্য রাখেন সাংবাদিক দের পক্ষ থেকে নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মাখন দাস, সাধারণ সম্পাদক মোবারক হোসেন,সাবেক সাধারণ সম্পাদক এম এ আওয়াল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ