বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে ভিক্ষুক পূর্ণবাসনে ব্যতিক্রমী উদ্যোগ

Reporter Name

 

মোঃ আরিফ শেখ , ফরিদপুর জেলা প্রতিনিধি:

সাধারণত একজন ভিক্ষুক হাত পাতলে আমরা সবাই ৫-১০ টাকা দিয়ে সাহায্য করি। এই সাহায্য দিয়েই বেঁচে থাকে একজন ভিক্ষুক। এর ব্যতিক্রম চিন্তাভাবনা আমাদের মধ্যে বিরাজ করে না কিন্তু ভিক্ষুকদের বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজন করে একটি ব্যতিক্রমী উদ্যোগ। আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে আয়োজন করা হয় ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থার কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ। অনুষ্ঠানে ইসরাত জাহান উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর সদর ৬ টা ছাগল বিতরণ করেন। এই সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান এবং অন্যান্য সমাজ কল্যাণ অফিসের কর্মকর্তারা।এ বিষয়ে ছাগল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে কয়েকজন ভিক্ষুক সাংবাদিকদের জানালেন আমরা পেটের দায়ে ভিক্ষা করি সারা শহর হেঁটে হেঁটে ভিক্ষা করে যা আয় হয় তা নিয়ে চলে আমাদের সংসার। আমাদের নিয়ে সমাজে পূর্ণবাসনের চিন্তাভাবনা কেউ কখনো করে না।তার মধ্যে আজকে আমাদের পুনর্বাসনের জন্য বিনামূল্যে যে ছাগল পেলাম এটা আমাদের ভবিষ্যতের একটি সম্পদ হবে কারণ আমরা এই ছাগল লালন পালন করে স্বাবলম্বী হতে চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ