সেক মোহাম্মদ আফজাল
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ আবুল মাতুব্বরের বিরুদ্ধে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, সরকারী ঘর দেওয়ার কথা বলে বিলগোবিন্দ পুর গ্রামের দরিদ্র, হত দরিদ্র মানুষের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দ পুর গ্রামে মোঃ আবুল মেম্বারের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ করেছে, ভুক্তভোগীরা জানান আবুল মেম্বার আমাদের নিকট থেকে বিভিন্ন রকমের সরকারি ভাতা, ঘর দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় আবুল মেম্বারের নিকট টাকা ফেরত চাইলে সে আমাদের উপর চড়াও হয় এবং টাকা চাইলে আমাদের মা’র মুখী আচরণ করে।
ভুক্তভোগীদের মধ্যে সালেহা বেগমকে বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা নিয়েছে, নজরুল প্রামানিকের নিকট থেকে ৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এরকম ভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছে আবদুল সোবহান, শাহিন ফকির, রাজিয়া বেগম, মোমরেজ শেখ, মুনসুর হোসেন সহ আরো অনেকের নিকট থেকে।
ঘুষ দুর্নীতির অভিযোগ সম্পর্কে অভিযুক্ত আবুল মেম্বারের মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেসব সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমি কারো নিকট থেকে ভাতা, বা ঘর দেওয়ার নামে কোন টাকা গ্রহণ করি নাই ।
ঘুষ দুর্নীতির অভিযোগে বিলগোবিন্দপুরের প্রায় দু শতাধিক লোকজন আবুল মেম্বারের বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
আবুল মেম্বারের নামে ঘুষ দুর্নীতির অভিযোগের বিষয়ে ৮ নং ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালামের সাথে মুঠোফোনে কথা বললে সে এ ব্যাপারে কিছু জানেন না এবং কোন ভুক্তভোগী তার নিকট কোন অভিযোগ দেয়নি বলে জানান।