মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নির্ধারিত তারিখে রাকসু নির্বাচন নিয়ে শংকিত প্রার্থীরা

Reporter Name

 

মোঃ আশিকুর রহমান বিপ্লব, রাজশাহী প্রতিনিধি , ২২সেপ্টেম্বর ২০২৫

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন ও বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে বর্তমানে রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে জানিয়েছেন রাকসু নির্বাচনে অংশ নেয়া ৪টি প্যানেলসহ স্বতন্ত্র কয়েকজন প্রার্থী। সোমবার দুপুর সাড়ে বারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে তারা এই শঙ্কার কথা জানান।

তারা শঙ্কা প্রকাশ করে বলেন, রাকসু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পোসকোটার ইস্যুটি সামনে নিয়ে এসেছে। এবং বিষয়টি নিয়ে তারা চুড়ান্ত সিদ্ধান্ত দেয়ার বদলে সিদ্ধান্তটি স্থগিত রেখেছে। এমন অবস্থায় শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন। যা রাকসু নির্বাচনকে প্রভাবিত করবে। বিশ্ববিদ্যালয়ের অচল প্রস্তুত থাকার কারণে সন্দিহান শিক্ষার্থীরা এরই মধ্যে বিভিন্ন হল এবং মেস ছেড়ে বাড়ি চলে গেছে। রাকসুর মত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ না হলে তা প্রশ্নবিদ্ধ হবে।

এ সময় প্রার্থীরা দাবি জানান, পোষ্য কোটার বিষয়টি মীমাংসা করে রাকসু নির্বাচনের আয়োজন করা হোক।

এদিকে আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এসময় তারা দাবি করেন গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতিতে থাকবেন এবং রবি প্রশাসনের কোন সভা বা ক্লাস ও অফিস কার্যক্রমে অংশ নিবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ