বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারীকে জেলা ও জরিমান  

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “ভ্রাম্যমান আদালতে ৩মাদক কারবারীকে কারাদন্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। রোববার (২১শে সেপ্টেম্বর) রাত ৯টার দিকে, এ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক আদালত বসিয়ে এ কারাদন্ড প্রদান করেন বলে জানা যায়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে, চিলমারী মডেল থানার একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে জোড়গাছ খরখরিয়া এলাকার মৃত আব্দুল শেখের ছেলে আব্দুল মালেক (৪১), জোড়গাছ নালারপাড় এলাকার আবুল কাশেমের ছেলে শাহ আলম (৪২) ও করাই বরিশাল এলাকার মৃত ধনিয়া জোড়দারের ছেলে দুদু জোরদার (৫৫) কে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে, আদালত বসিয়ে তাদেরকে কারাদন্ড প্রদান করেন। এ সময় তাদের প্রত্যেককে ১ মাসের কারাদন্ড ও ৫’শ টাকা অর্থদন্ড করা হয়েছে বলে জানা গেছে। অভিযানের সময় মাদক সেবনের সকল সামগ্রী জব্দ করা হয়েছে। এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, সাজা প্রাপ্তদের সোমবার (২২শে সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ