ছাতক,প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই রাহিম মিয়া, এসআই রেজাউল, এসআই সারোয়ার, এসআই বিন আমিন, এএসআই তোহা, এএসআই সাইফুর, এএসআই মাসুদসহ পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলেনঃ
ছাতক থানার মামলা নং-৩৩(৯)২০২৫ এর আসামি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়াবাজার ইউনিয়নের মৃত মো. লাল মিয়ার দুই ছেলে, বর্তমানে সিলেট সদর থানার নরসিংটিলা (বাগবাড়ী) এলাকার বাসিন্দা — মো. জায়েদ আহমেদ (২১) ও তায়েদ আহমেদ (২০)।
ছাতক থানার মামলা নং-০৪, তারিখ ০২.০৯.২৫ খ্রিঃ এর আসামি নোয়ারাই ইউনিয়নের রাজারগাও গ্রামের ছায়াদ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম এবং গোদাবাড়ি গ্রামের আব্দুল জলিলের পুত্র আমির আলী।
সি আর-৩৮৩/২৫ (ছাতক) মামলার আসামি সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে মোয়েদ আহমদ।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ৭ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।