শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বেনাপোল দিয়ে বাংলাদেশি এক নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত

Reporter Name

এনামুল হক,বেনাপোল প্রতিনিধিঃ

ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে সাজাভোগ শেষে এক বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর ) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তি হলেন— মোঃ শাকির আহমেদ (৪৯), পিতা- মোঃ ছানাফ মিয়া, গ্রাম- দক্ষিণ কাঞ্চনা, ডাকঘর- জোতপুকুরিয়া, উপজেলা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।

ইমিগ্রেশন সূত্র জানায়, শাকির আহমেদ অবৈধভাবে দালালের সহায়তায় গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে ভারতে প্রবেশ করে চেন্নাইয়ে অবস্থান করেন। পরে ২০ মার্চ চেন্নাই পুলিশ তাকে আটক করে এবং আদালতের রায়ে তাকে ৬ মাসের সাজা দেওয়া হয়। তিনি চেন্নাই সেন্ট্রাল কারাগারে ওই সাজা ভোগ করেন।

আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা কর্তৃপক্ষ জানান, প্রক্রিয়া শেষে ওই বাংলাদেশিকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার নিকট হস্তান্তর করা হবে।

মোঃএনামুলহক বেনাপোল প্রতিনিধি।
মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮
তাং২১। ০৯।২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ