শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী তরিকুল গ্রেফতার

Reporter Name

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী তরিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার(২০ সেপ্টেম্বর)দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ।এরআগে শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি কালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তরিকুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ধাঙ্গিপুকুর (গুচ্ছগ্রাম) এলাকার মোশারফ ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, ঢাকা- রংপুর মহাসড়কের পলাশবাড়ী জিরোপয়েন্ট চারমাথা ঘেঁষে ঘোড়াঘাট সংযোগ সড়কে বিভিন্ন যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী কালে পৃথক দুই ব্যাগে থাকা সাড়ে ৪ কেজি গাঁজা জব্দসহ তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ধৃত তরিকুল বিক্রয়ের উদ্দেশ্যে এসব গাঁজা পাচার করছিলেন। যার বর্তমান বাজার মূল্য ৯০ হাজার টাকা। এব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ