মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে হাডুডু খেলা দেখতে দর্শনার্থীদের ভিড়

Reporter Name

 

মোঃ মামুন মিয়া, সালথা,ফরিদপুর :

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। খেলা দেখতে দুর-দুরান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমায়।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির মিয়ার আয়োজনে প্রতিযোগিতায় অংশ নেয় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ বনাম ইউনিয়নের সাধারণ জনগণ।

আয়োজক ও স্থানীয় সুত্রে জানাগেছে, দুই দলের ১৬ জন খেলোয়াড় খেলায় অংশ নেয়। দুই রাউন্ডে ৩৫ মিনিট করে খেলা হওয়ার কথা থাকলেও রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় সময় বাড়তে থাকে। প্রতিটি মুহূর্তেই মাঠজুড়ে দর্শকদের উত্তেজনা আর উল্লাসে মুখরীত হয়ে ওঠে। উৎসাহ-উদ্দীপনায় ভরপুর ছিল খেলার মাঠ। খেলার শেষ পর্যায়ে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ দল এক পয়েন্টে এগিয়ে থাকে।

আয়োজকরা জানান, বিজয়ী দলকে পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানারআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা পরিচালনা করেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ