শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে নিখোঁজ ছেলের সন্ধান চান বাবা-মা

Reporter Name

 

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী :-

রাজশাহীর মোহনপুর উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়নের মৌপাড়া মীরপাড়া গ্রামের
একজন বুদ্ধি প্রতিবন্ধী যুবক চঞ্চল আহম্মেদ (৩০)। নিখোঁজ। সে প্রতিবন্ধী হলেও তার দূরন্তপনা অনেকের মনে ঠাঁই করে নিয়েছে। এমন চঞ্চল্যে বাবা-মায়ের স্নেহ-ভালোবাসারও কমতি ছিল না। এরই মধ্যে নিখোঁজ হয় এই ছেলেটি। গত বৃহম্পতিবার ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় আছেন বাবা-মা। ছেলেটির সন্ধান চেয়ে আকুতি জানান তারা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নিখোঁজ চঞ্চল আহম্মেদের বাবা মিঠু শেখ। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবন্ধী চঞ্চল আহম্মেদ তার বাড়িতে আশপাশে নিজের খেয়াল খুশিমতো ঘোরাফেরা করতেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা দিকে বাড়ি থেকে বের হয়ে শাহাজী বাজার হতে আর ফেরেনি।
নিখোঁজ চঞ্চলের গায়ের রং-উজ্জল , মাথার চুল- ছোটখাট, উচ্চতা অনুমান ৫ ফুট ৪ ইঞ্চি, স্বাস্থ্য- ভালো, পোশাক পরিচিতি গায়ে ছিল কালো রংঙের গেঞ্জি, ওজন ৬০ কেজি।
এ তথ্য নিশ্চিত করে নিখোঁজ মিঠু শেখ বাবা বলেন, আমার এই ছেলেটি প্রতিবন্ধী হলেও আদর- যত্নের কোনোই কমতি নেই। তাকে পরিবারের সবাই ভালোবাসতেন। এরই মধ্যে ছেলেটি নিখোঁজ হওয়ার পরদিন থানায় একটি জিডি করেছি জিডি নং -১৯২১ তারিখ ১৯/০৯/২৫ ইং। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। আমার ছেলেটি খুঁজে দিতে পুলিশ ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা প্রত্যাশা করছি । যোগাযোগ মোবাইল নং-০১৭০১৯৮১৬৯৪ ।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতাউর রহমান বলেন, চঞ্চল আহম্মেদ নামের এক ছেলেকে নিখোঁজ দেখিয়ে তার বাবা মিঠু শেখ একটি সাধারণ ডায়েরি করেছেন। ছেলেটির খোঁজ খবর করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ