রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকে সেচ্ছাসেবক দলের প্রাণবন্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

ছাতক,প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রাণবন্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় কালারুকা ইউনিয়ন ও ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের যৌথ আয়োজনে হাসনাবাদ বাজারে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দীন শাহী ও মনসুর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ।

বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সব সময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে।”

স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে এবং উচ্ছ্বাসমুখর পরিবেশে সম্পন্ন হয় কর্মসূচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ