শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ব্যানারে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত 

Reporter Name

অমিত সরকার:

ফরিদপুর জেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ‌ সকাল সাড়ে দশটার দিকে ‌ ফরিদপুর জেলা প্রেসক্লাবের সামনে ‌ সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হইতে ‌ ফরিদপুর জেলার জন্য অনুমোদিত প্রকল্পের বরাদ্দকৃত ‌ অর্থ পাওয়ার দাবিতে উক্ত মানববন্ধন ‌ সমাবেশ ‌ এবং পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি হরে কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় ‌ বক্তব্য রাখেন গুরুপদ বিশ্বাস, পলাশ বিশ্বাস অজয়, অরূপ বিশ্বাস , বিপ্লব কুমার মালো ‌, রাজকুমার সরকার, বিশ্বাস, সোমা বিশ্বাস , অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন ‌ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন ‌ সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন।

সভায় বক্তারা ‌ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ‌ বিভিন্ন সমস্যা ‌ তুলে ধরেন এবং এ ব্যাপারে ‌ সরকারের হস্তক্ষেপ দাবি করেন। বক্তারা বলেন ‌‌ বিগত সরকারের আমলে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলে ‌ও বর্তমান সরকারের সময় তারা কোনো রকম সুযোগ-সুবিধা পাচ্ছে না ‌। তাদের জন্য যে অনুদান বরাদ্দ ছিল এখনো তাড়া তা পাচ্ছেনা । বক্তারা বলেন ‌ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ‌ বেশিরভাগই ‌ মাছ চাষের উপর নির্ভরশীল ‌ কিন্তু এখন পুকুরে মাছ না থাকায় এবং বিভিন্ন জলাশয় শুকিয়ে যাবার কারণে তারা ‌ মাছ চাষ করতে পারছে না। সরকারি বরাদ্দ না পেলে ‌ তাদের পক্ষে ‌ বেঁচে থাকা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে । আর এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা ‌ অনুষ্ঠানের পরবর্তী পর্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ