বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা 

Reporter Name

মো: মেহেদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট জেলা কালাই উপজেলার পাঁচশিরা ও নুনুজ বাজারে মেয়াদ উত্তীর্ণ,অনুমোদনহীন ও অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক পৃথকভাবে ব্যবসায়ীদের সতর্ক করেন এবং জরিমানা করেন।

এ সময় কালাই পাঁচশিরা বাজারে ১টি এবং নুনুজ বাজারে তিনটি দোকানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে মোট ৪টি দোকানে ৯ হাজার ৫০০ টাকা, পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১টি দোকানে ১৫শ’ এবং ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে ১ টি দোকানে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান বলেন, মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন, অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কালাই উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ