শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকসহ সেনাবাহিনীর গাড়ি খাদে সেনা সদস্য ৮ জন আহত

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলা সদর এলাকায় মোহনপুর মডেল টাউনের পাশে রাজশাহী- টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপরে একটি ট্রাক সেনাবাহিনীর টহল ৮ সদস্যের একটি সৈনিকের গাড়িতে নওগাঁর দিক থেকে আসা একটি ট্রাক পিছনে ধাক্কা দিলে সেনাবাহিনীর গাড়িসহ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে সেনাদের আট সদস্য আহত হয়। ঘটনাটি ঘটেছে ২৬(আগস্ট), ভোর ৫ টায়,দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়িটি পড়েন। সরজমিনে তথ্য সংগ্রহে জানা যায়, নওগাঁ গ্রামি একটি ট্রাক রাজশাহীর দিক যাওয়ার সময় মোহনপুর টিটিসিতে অবস্থানকৃত সেনাবাহিনীর একটি টহল টিমের গাড়ি ক্যাম্পের দিকে যাওয়ার সময় এ‌ ঘটনা ঘটে।খবর পেয়ে ক্যাম্পে থাকা অফিসারসহ সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেনাবাহিনীর আহতদের মধ্যে গুরুতর অবস্থা ছিল স্নেক জুয়েল সিপাহী, বাকিগুলো ছিল সৈনিক লেন্স কর্পো আলাউদ্দিন, কর্পো জাকির, ড্রাইভার ফজলে রাব্বি, কর্পো শরীফ, স্নেক আবির,স্নেক জামিল, স্নেক মুজাহিদসহ,ট্রাকের চালক আহত হোন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেনা হেফাজতে রাখছেন। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি), আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আট সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থানে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মীরা উপস্থিত হন।এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকেও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ