সাতকানিয়া,উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলন আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার আমীর জনাব মুহাম্মদ আব্দুল জব্বার।
বক্তারা বলেন, আধুনিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজই প্রধান শক্তি। ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গড়তে হলে তরুণদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করতে হবে, কর্মে থাকতে হবে আদর্শ ও সততার ছাপ।
এতে যুবসমাজের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিয়ে তারা বলেন,
* সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে নিজেকে প্রস্তুত করা,
* শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তিতে পারদর্শী হওয়া,
* সামাজিক অবক্ষয় ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সোচ্চার থাকা,
* ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা,
* জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দেওয়া।
বক্তারা আরও বলেন, যুবকরাই পারে অন্যায়, অবিচার ও মাদকাসক্তির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে, যার প্রমাণ জুলাই আন্দোলনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ।
সম্মেলনে অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেন—আজকের এই যুব প্রতিনিধি সম্মেলন হোক দায়িত্ববান, সৎ ও সংগ্রামী যুব সমাজ গঠনের অঙ্গীকারমঞ্চ।