মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পাঁচবিবি থানায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

Reporter Name

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধি:

পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মতবিনিময় এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচবিবি থানার উদ্যোগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে পাঁচবিবি থানার কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ময়নুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন থানার সেকেন্ড অফিসার মোঃ শহিদুল ইসলাম।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পুলিশ-জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে আরও অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামী আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার),পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম।

বক্তাগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সামাজিক অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং পরামর্শ প্রদান করেন।

পুলিশ-জনতার এমন সংলাপভিত্তিক আয়োজন এলাকার মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ