মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ শেষ, ধন্যবাদ জানালো সরকার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

পাঁচটি সংস্কার কমিশনের কার্যক্রম শেষে ধন্যবাদ জানিয়েছে সরকার। এর মধ্যে চারটি সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ এপ্রিল এবং একটির মেয়াদ শেষ হয়েছে ৩১ মে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ধন্যবাদ জানানো হয়।

গত ৩০ এপ্রিল কার্যক্রম শেষ হওয়া ৪ সংস্কার কমিশনগুলো হচ্ছে- শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এছাড়া নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয়েছে গত ৩১ মে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য সুপারিশ প্রদানের মহান দায়িত্ব সুচারুরূপে পালন করায় সরকার কমিশনগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করলো।

প্রসঙ্গত, গত বছরের ১৮ নভেম্বর এক প্রজ্ঞাপনে গঠন করা হয় শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন।

এরপর শ্রম সংস্কার কমিশন গত ২১ এপ্রিল তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রাথমিক প্রতিবেদন গত ১৮ ফেব্রুয়ারি জমা দেয় এবং চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় ২০ এপ্রিল। গণমাধ্যম সংস্কার কমিশন গত ২২ মার্চ প্রধান উপদেষ্টার কাছে সুপারিশগুলো প্রতিবেদন আকারে হস্তান্তর করে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গত ৫ মে তাদের প্রতিবেদন হস্তান্তর করে। নারী বিষয়ক সংস্কার কমিশন গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ