মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

যুক্তরাষ্ট্র থেকে ২ জাহাজ কেনার অনুমোদন দিলো সরকার

Reporter Name
???????????????? ??????? ???????? ?????? ??? ????? ?. ??????????? ?????

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৫৫-৬৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা (৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার)।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, ‘দুটি প্রতিটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরি যাচাইয়ে উত্তীর্ণ হয়। পর্যালোচনা শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসিকে নির্বাচিত করা হয়।

এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকেও বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’–এর (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ