মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কেরানি হাটে হোটেল সবজি মাছ মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

Reporter Name

সাতকানিয়া,উপজেলা প্রতিনিধি:

অদ্য ১২/০৮/২০২৫ তারিখ দুপুর ১২.০০ ঘটিকা হতে ২.০০ঘটিকা পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেরানিহাটে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পঁচা বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর স্থাপন,হোটেল-রেস্তোঁরা ময়লা উন্মুক্ত স্থানে ফেলা,নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকা মেহফিল রেস্টুরেন্টকে ২০,০০০/_টাকা আল ঈশান রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকাসহ মোট ৬০,০০০/-টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া কেরানিহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়, এই সময় বিভিন্ন মাছ,মাংস,ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়,চিংড়ি মাছে জেলি পরীক্ষা ও ওজন পরিমাপ মেশিন পরীক্ষা করা হয়।

জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ