মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ধামইরহাটে জাহানপুর ইউনিয়নের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

নুর সাইদ ইসলাম,ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে আলোকিত পরিচ্ছন্ন ও উন্নত সুখী ইউনিয়ন গড়ার লক্ষ্যে জাহানপুর ইউনিয়নের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ আগষ্ট ২০২৫, মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় নওগাঁ’র ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জাহানপুর ইউনিয়ন পরিষদ ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় মোঃ গোলাম কিবরিয়া, চেয়ারম্যান জাহানপুর ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজার রহমান কৃষি সম্প্রসারন অফিসার ও মোঃ আনোয়ার হোসেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ।

ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন সাইদ মোহাম্মদ মাহাদী হাসান ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি। যা এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।

উক্ত সভায় বিশেষ অতিথি মোঃ মাহফুজার রহমান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ধামইরহাট তার বক্তব্যে বলেন “আমরা যেমন পরিবারে পরিকল্পনা করি ঠিক তেমন এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। নির্বাচিত প্রতিনিধিরা স্থায়ী নাও হতে পারে কিন্তু ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দীর্ঘদিনের। জনঅংশগ্রহণের মাধ্যমে এটির যথাযথ বাস্তবায়ন সম্ভব।”

জাহানপুর ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের সহায়তায় ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির মাধ্যমে একটি আলোকিত পরিচ্ছন্ন ও উন্নত সুখী ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ