বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মাওলানা সাইদুর রহমান জয়পুরহাট শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে মনোনীত

Reporter Name

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

আজ ৯ আগস্ট শনিবার জয়পুরহাট শহরের আব্বাস আলী খান মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ সম্মেলনের মাধ্যমে মাওলানা সাইদুর রহমানকে জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হিসেবে ঘোষণা করা হয়েছে।

জয়পুরহাট শহর জামায়াতের রুকন (সদস্য) সম্মেলনে এই ঘোষণা দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, জেলা সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলম লিটন, সদ্য বিদায়ী শহর আমীর মাওলানা আনোয়ার হোসেন এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত শহর আমীর মাওলানা সাইদুর রহমান।

সমাপনী বক্তব্যে মাওলানা সাইদুর রহমান আগামী দিনে শহর জামায়াতকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখযোগ্য বিষয়: সদ্য বিদায়ী শহর আমীর মাওলানা আনোয়ার হোসেনকে জেলা জামায়াতের কমিটিতে স্থানান্তর করা হয়েছে। তিনি সেখানে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন।

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ