বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ধামইরহাটে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষে ইঞ্জিঃ কে.এম.এস মুসাব্বির শাফির পথসভা

Reporter Name

ধামইরহাট,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি বিশাল শোডাউন হাজারোধিক মোটরসাইকেলে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে উপজেলার আগ্রাদিগুন হয়ে মধইল বাজারে লিফলেট বিতরণ ও পত্নীতলা নজিপুর বাজারে গণ সংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে মনোনয়ন প্রত্যাশী-ইঞ্জিঃ কে.এম.এস মুসাব্বির শাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের দুই বারের সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ