শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ড স্টোরেজে দুর্ধর্ষ চুরি তদন্তে এসপি

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন,(রাজশাহী) জেলা প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া মোড় থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংলগ্ন অবস্থিত দেশকোল্ড স্টোরেজ প্রাঃ লিঃ এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বুধবার (৭ই আগস্ট) দিবা গত রাত অনুমান ০১টা:৩০ মিনিট হতে ০৪টা:১০ মিনিট পর্যন্ত ২০/২৫ জন ডাকাত দল রাজশাহী -টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে একটি দেশ কোল্ড স্টোরের ভেতর অস্ত্রশস্ত্রসহ প্রবেশ করে উক্ত কোল্ড স্টোরের নিরাপত্তা কর্মী ও লেবার গুলো কে বেঁধে রেখে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। নিরাপত্তা কর্মী লেবারদের মধ্যে ছিলেন উপজেলার সাঁকোয়া গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ বকুল হোসেন (৩২),গোছা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে মোঃ আতিকুর রহমান(৪৫), পিতা-রাকিবুল ইসলাম,রাজশাহী জেলার লেবার অফিস থেকে গোদাগাড়ী উপজেলার আইহাই রাহী গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মোঃ আবু তাহের(৪৫), গোদাগাড়ী উপজেলার শিমলা হাটপাড়া গ্রামের শাহজাহানের ছেলে মোঃ দুরুল হুদা(৪০),দিনাজপুর জেলার ধনগ্রামের জিতেন্দ্রনাথের ছেলে সুকুমার(৩৫), সহ ১৪/১৫ জনকে অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে কৌশলে হাত-পা বেঁধে ৩ টি জেনারেটর ১২ ভোল্ট কানেকশন তার বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার তার ৪০ ফিট পাওয়ার ফ্যাক্টরের তার ডিসকানেকশন খুচরা যন্ত্রাংশ তামার বার তিন ফুট লম্বা ৩৬ টা প্যানেল বোর্ডের ট্রান্সফরমার তিনটি ও ইউপিএস তিনটি মুল ট্রান্সফরমার ১১ হাজার ভোল্টের সংযোগ তার ৩৫ ফিট। সাবমারসিবল পাম্প পাঁচটি জেনারেটরের ব্যাটারি তিনটি এবং এসি মেশিন, গেট অফিস সহ ০৬ টা ঘরের তালা ভেঙে ফেলে এবং অফিস ঘরের তালা ভেঙ্গে আলমারির ভিতর থেকে অনুমান এক লক্ষ আশি হাজার নগদ টাকা সহ চোরাই মালামালের মূল্য অনুমান ০৬/৭ লক্ষ টাকার মালামাল দুইটি মিনি ট্রাকে করে নিয়ে যায়।

এ বিষয়ে দেশ কোল্ড স্টোরেজের ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান আপনারা তদন্ত করে যা দেখলেন এবং শুনলেন সবই সত্য,

এ বিষয়ে মোনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, জানান দেশ কোল্ড স্টোরেজের চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই গঠনস্থলে আমি সহ আমার অফিসারগণ উপস্থিত হন,আমি জেলা অফিসার স্যার কে অবগত করলে ঘটনাস্থলে এসপি স্যার ফারজানা উপস্থিত হন,আরও উপস্থিত হয় সিআইডি (CID) এর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট পুলিশের একটি বিশেষ শাখা গঠনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করেন, তবে এ ঘটনার সাথে যাহারা জড়িত,তাদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ