রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফিফা র‍্যাকিংয়ে ২৪ ধাপ এগোলো বাংলাদেশ

Reporter Name

স্পোর্টস ডেস্ক:

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার হালনাগাদ করা র‌্যাংকিংয়ে তথ্য জানা গেছে। এর আগে সর্বশেষ গেল ১২ জুনে করা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম স্থানে। হালনাগাদ করা র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা রয়েছে ১০৪তম স্থানে।

হালনাগাদ র‌্যাংকিংয়ে সবচেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশরই। আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি। তবে আশা করা হচ্ছিলো, বাংলাদেশের মেয়েরা র‌্যাংকিংয়ে সেরা ১০০ দলের ভেতরে ঢুকতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। পাশাপাশি দেখার ছিল, র‌্যাংকিংয়ে ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে জায়গা পাওয়া দলগুলোর কোনো একটিকে পেছনে ফেলতে পারে কিনা বাংলাদেশ। সেটিও হয়নি।

এতদিন ২০২৬ সালের এশিয়ান কাপে যে ১২টি দল খেলবে, তাদের মধ্যে র‌্যাংকিংয়ে সবার নিচে ছিল বাংলাদেশ। হালনাগাদ র‌্যাংকিংয়েও নিচেই থাকলো আফঈদারা।

নতুন র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে এবারের নারী ইউরোর রানার্সআপ দল স্পেন। আগের র‌্যাংকিংয়ে শীর্ষ থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে।

তিন ধাপ এগিয়ে সুইডেন রয়েছে তৃতীয়স্থানে। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চারে। দুই ধাপ অবনতি হয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। এছাড়া তিন ধাপ পিছিয়ে শীর্ষ পাঁচ থেকে সরে ৭ নম্বরে চলে গেছে নারী কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ